Skip to main content

Bangla Language and Literary Society, Singapore

বিএলএলএস বাংলা শব্দমেলা ২০২৬

বর্ণ থেকে শব্দ। শব্দ থেকে বাক্য। শব্দের বুননে, বাক্যবিন্যাসে, জীবনের প্রতিফলনে মূর্ত হয় শিল্প ও সাহিত্য ও সংস্কৃতি।
“বিএলএলএস বাংলা শব্দমেলা ২০২৬” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো ১৭ই অক্টোবর জিআরপিএস ও মেরিডিয়ান ক্যাম্পাসে। শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। আগামী দিনগুলোতে আরও ভালো করবে এই প্রত্যাশা। শিক্ষার্থীদের এই অর্জনে আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বাংলা স্কুলের লেখায় ও রচনায়, সঠিক শব্দ ও নির্ভুল বানানের প্রয়োগ অতীব জরুরি। বই পড়া, নিয়মিত লেখার চর্চা, শিক্ষিকার কথা মন দিয়ে শোনা, ক্লাস ফলো করা, ব্যাকরণ বিধি মানা, অভিধান দেখা – এই সকল উপায় সঠিক বানানে বাংলা লেখায় সাহায্য করতে পারে যা ভালো ফলাফল অর্জনে সহায়ক।