Greenridge Primary School
11 Jelapang Road
Singapore 677744
East Campus
Meridian Secondary School 31 Pasir Ris, Street 51 Singapore 518901
Jurong East Campus
Block: 135, #04-329
Jurong East Gateway Road Singapore 600135
Menu
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৬
‘ভাষা – আমার ভালোবাসা’
মহান একুশ – অনির্বাণ চেতনার দীপ্ত শিখা, আত্মত্যাগের অমলিন ইতিহাস। সেই রক্তিম প্রভাতের আলোয় বাংলাভাষা আজ বিশ্বমাঝে প্রগাঢ় শ্রদ্ধা ও ভালোবাসায় উজ্জ্বল হয়ে আছে। মাতৃভাষার অমিয় সুধা বাঙালির সাহিত্য ও সংস্কৃতিকে দিয়েছে সর্বজনীনতার সুরভি। শহিদ দিবস আজ বিশ্বময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মহিমায় উদ্ভাসিত। ইতিহাস ও ঐতিহ্যের এই অমর ধারাকে ধারণ করে, বিএলএলএস প্রতি বছর সশ্রদ্ধ চিত্তে পালন করে একুশের
এই গৌরবময় দিন।
০৫ এপ্রিল, রবিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বইমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের বর্ণিল আবহে সাজানো হয়েছে আমাদের একুশের অনুষ্ঠান।
আপনাদের সবান্ধব উপস্থিতি বাংলাভাষার প্রতি ভালোবাসাকে করবে আরও গভীর, আর এই দিনটিকে দেবে নতুন প্রাণ, অনন্ত আলো।