Skip to main content

Bangla Language and Literary Society, Singapore

সুধী,

“প্রতি ফাল্গুনে ফুটবে আবার রক্তিম লাল
রক্তিম লাল পলাশ বনের শাখায় শাখায়
দেখবো আবার ফুল হয়ে তারা ফুটলো কখন
ফুটলো কখন হাজারে হাজার! “

মহান একুশের অনির্বাণ চেতনা ও আত্মত্যাগের অপরিমেয় শক্তি বাংলাভাষাকে বিশ্বমাঝে প্রতিভাসিত করেছে প্রগাঢ় শ্রদ্ধায় ও ভালোবাসায়। মাতৃভাষার অমিয় সুধা বাঙালির সাহিত্য ও সংস্কৃতিতে সঞ্চারিত করেছে সর্বজনীনতা। শহিদ দিবস বিশ্বরূপ পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে, বি এল এল এস প্রতিবছর এই দিনটিকে পালন করে আসছে সশ্রদ্ধচিত্তে।

 

২৫ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৫টা থেকে রাত ৯:৩০ পর্যন্ত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বইমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে আমাদের একুশের অনুষ্ঠান।

 

আপনাদের সবান্ধব উপস্থিতি পলাশ রাঙা এই দিনটিকে মহিমান্বিত করবে।

 

মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৪

সময়সূচি:

বিকাল ৫:০০ : বইমেলার সূচনা

বিকাল ৫:৩০ : চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সন্ধ্যা ৭:২৫  : অতিথিদের আসন গ্রহণ

সন্ধ্যা ৭:৩০ – ৮:১৫: সাংস্কৃতিক অনুষ্ঠান  – প্রথম পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সন্ধ্যা  ৮:১৬ – ৯:১০: সাংস্কৃতিক অনুষ্ঠান – দ্বিতীয় পর্ব  “একুশ – এক আগুন রাঙা পাখি’

স্থান:                               

হোম টিম এনএস খাতিব, অডিটোরিয়াম হল ওয়ান,

২ ইশুন ওয়াক, সিঙ্গাপুর ৭৬৭৯৪৪

 

তারিখ ও সময়:

২৫ ফেব্রুয়ারি ২০২৪  খৃস্টাব্দ, রবিবার

বিকাল ৫:০০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত

অনুষ্ঠান চত্বরে বাঙালি খাবার ও দেশি কাপড়ের ষ্টল থাকবে।