Greenridge Primary School
11 Jelapang Road
Singapore 677744
East Campus
Meridian Secondary School 31 Pasir Ris, Street 51 Singapore 518901
Jurong East Campus
Block: 135, #04-329
Jurong East Gateway Road Singapore 600135
Menu
BLLS Teachers and Staff appreciation dinner 2026
“ভালোবাসি তোমায় – বিএলএলএস বাংলা স্কুল।”
বিএলএলএস স্কুলের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে শেষ হলো “BLLS Teachers and Staff appreciation dinner 2026”.
বিএলএলএস স্কুলের শিক্ষিকাবৃন্দ, প্রশাসন টিম, ম্যানেজমেন্ট কমিটি, স্কুল সাবকমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে, সুন্দর একটি অনুষ্ঠান হলো রোববার সন্ধ্যায়।
স্কুলের শিক্ষিকা ও প্রশাসন টিমের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের উপর ভিত্তি করে বিএলএলএস স্কুল সামনের দিকে এগিয়ে চলছে। আজকের সন্ধ্যাটি তাঁদের অবদানকে স্বীকৃতি জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে উৎসর্গ করা হয়েছে। দীর্ঘ সময় বিএলএলএস স্কুলের সঙ্গে থাকার জন্য অনেককেই লং সার্ভিস অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। আমরা সবাই তাঁদের কল্যাণ কামনা করছি।